রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু ২৮ এপ্রিল
অবশেষে এ বছর আগস্টেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। সে লক্ষ্যে আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে প্রকল্পের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু করা হবে। তবে এ প্রকল্পের পুরোপুরি সুবিধা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।