ময়মনসিংহে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবির বিরুদ্ধে প্রতীকী ‘কাকতাড়ুয়া দহন কর্মসূচি’
বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবিকে অযৌক্তিক দাবি করে সেই দাবিগুলোর বিরুদ্ধে ‘কাকতাড়ুয়া দহন কর্মসূচি’ পালন করেছেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) বিকেলে কলেজের মূল ফটকের সামনে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন তারা।