কানাডার দাবানলের ধোঁয়ায় ‘বিপজ্জনক’ বাতাস; নিউ ইয়র্কে জরুরি অবস্থা
কানাডাজুড়ে ৮০০ এর বেশি দাবানল সক্রিয় থাকায় ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে। ডেট্রয়েট, টরন্টো, নিউ ইয়র্ক থেকে শুরু করে নিউ ইংল্যান্ডের আকাশ ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। এতে বিশাল এলাকাজুড়ে ‘বিপজ্জনক’ মানের বায়ু সতর্কতা জারি করা হয়েছে। বিসিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।