বান্দিবুগিও

কঙ্গোতে ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা, মৃত্যু বেড়ে ১৫৫৬
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে দেশটির এবারের প্রাদুর্ভাব বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব হিসেবে চিহ্নিত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কঙ্গোয় মরদেহ পরিবহনে ইবোলা ছড়ানোর নতুন ঝুঁকি: জাতিসংঘ
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআরসি) এক এলাকা থেকে আরেক এলাকায় ইবোলায় মৃতদের মরদেহ পরিবহনের ঘটনা ভাইরাসটি আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে। শুক্রবার জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) এই সতর্কবার্তা দিয়েছে। প্রায়ই নিজেদের এলাকায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য এই মরদেহগুলো এক স্থান থেকে অন্য স্থানে নেয়া হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।