Recent event
বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা
ত্রয়োদশ সংসদ নির্বাচন: কোথায় কত ভোটার—৩০০ আসনের চিত্র একনজরে

ত্রয়োদশ সংসদ নির্বাচন: কোথায় কত ভোটার—৩০০ আসনের চিত্র একনজরে

চূড়ান্ত ভোটার তালিকা ও ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (Election Commission of Bangladesh)। দেশের ৩০০টি সংসদীয় আসনে (Parliamentary Seats) অনুষ্ঠেয় এই নির্বাচনে এবার ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মোট ২ হাজার ২৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। ভোটারদের সুবিধার্থে প্রতিটি আসনের পুরুষ, নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা এবং কেন্দ্রের অবস্থান অনলাইন পোর্টালে উন্মুক্ত করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশন আসনভিত্তিক ভোটার পরিসংখ্যান ও কেন্দ্র ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্বারোপ করেছে।

‘বিগত সংসদ নির্বাচনের অনিয়ম চিহ্নিত করবে ইসি সংস্কার কমিশন’

‘বিগত সংসদ নির্বাচনের অনিয়ম চিহ্নিত করবে ইসি সংস্কার কমিশন’

বিগত ৩টি সংসদ নির্বাচনের অনিয়ম চিহ্নিত করবে ইসি সংস্কার কমিশন। আইনে নির্বাচনী অপরাধের যে-সব ধারা আছে, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইসি সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। আজ (সোমবার, ১৪ অক্টোবর) ইসি সচিবালয়ের সভাকক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠকে তিনি এ কথা বলেন।