
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন
যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত হিশাম আবুঘারবিয়াহর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে হিলসবোরো কাউন্টির গ্র্যান্ড জুরি। গতকাল (বৃহস্পতিবার,৭ মে) আদালতের এক আদেশে ঘাতকের বিরুদ্ধে দুটি পরিকল্পিত হত্যাকাণ্ডসহ আলামত নষ্ট ও তথ্য গোপনের একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

শনিবার ঢাকায় পৌঁছাবে ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংসভাবে খুন হওয়া বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী (শনিবার, ৯ মে) সকালে ঢাকা পৌঁছাবে। ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা এ তথ্য নিশ্চিত করেছেন।

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ছিলো পরিকল্পিত: হিলসবরো শেরিফ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা ব্রিস্টি হত্যাকাণ্ডের তদন্তে এবার চাঞ্চল্যকর ও লোমহর্ষক তথ্য সামনে এসেছে। হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার জানিয়েছেন, এই হত্যাকাণ্ড কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং হত্যার দায়ে অভিযুক্ত ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়াহ অন্তত এক সপ্তাহ আগে থেকেই অত্যন্ত ঠাণ্ডা মাথায় এই নৃশংস হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল। শেরিফ আসামির এই কর্মকাণ্ডকে ‘চরম শয়তানি’ বা ‘একেবারে খাঁটি শয়তানি’ বলে আখ্যায়িত করেছেন।

ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ শনাক্ত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আনুষ্ঠানিকভাবে শনাক্ত করেছে পুলিশ। উদ্ধারকৃত দ্বিতীয় মরদেহটি বৃষ্টির বলে আজ (শুক্রবার, ১ মে) ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন।

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: মরদেহের পোশাকের সঙ্গে বৃষ্টির মিল পেল পুলিশ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের তদন্তে একের পর এক তথ্য বেরিয়ে আসছে। গত রোববার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে উদ্ধার হওয়া মরদেহের পরনের পোশাক নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির পোশাকের সাথে মিলে গেছে বলে নিশ্চিত করেছেন তদন্তকারীরা।

বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ ফেরত পাঠাতে কাজ করছে সরকার: দূতাবাসের প্রেস মিনিস্টার
লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিশামের বিষয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে প্রসিকিউটর। প্রতিবেদনে নিখোঁজের দিন থেকে গ্রেপ্তারের আগ পর্যন্ত হিশামের প্রতি মূহুর্তের সন্দেহজনক তথ্য প্রকাশ পেয়েছে। এদিকে, ফিউনারেল হোমে থাকা লিমনের মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠাতে সরকার কাজ করছে বলে নিশ্চিত করেছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার। আর লিমন ও বৃষ্টির শোকাহত পরিবারের আর্থিক সহায়তায় গো ফান্ড মি নামে অনলাইন ক্যাম্পেইন খোলা হয়েছে।

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এ লক্ষ্যে কাজ করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: অভিযুক্ত রুমমেট হিশাম কারাগারে
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার দায়ে অভিযুক্ত রুমমেট মার্কিন নাগরিক হিশামকে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে, ফ্রাঙ্কল্যান্ড সেতুর ওপর থেকে লিমনের মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা পর নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত।

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা দেয়ার সম্ভাবনা
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দেশটির গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর সম্ভাবনা রয়েছে, যা হাজার হাজার গ্র্যাজুয়েটকে সমৃদ্ধ অর্থনীতির দেশে উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ দেবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কুয়ালালামপুরে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায়, মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে এ বিষয়টি উত্থাপন করেন।

চলতি শিক্ষাবর্ষে মার্কিন মুল্লুকে রেকর্ড বাংলাদেশি শিক্ষার্থী
বছর ব্যবধানে বেড়েছে ২৬%
একবছর ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ২৬ শতাংশ বেড়ে ইতিহাস সর্বোচ্চ ১৭ হাজার ৯৯ জনে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মার্কিন মুল্লুকে প্রায় ৭০০টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশিদের অবস্থান অষ্টম। প্রথমবারের মতো চীনকে টপকে শীর্ষে উঠে এসেছে ভারত। তালিকার ১০টি দেশের মধ্যে সাতটিই এশিয়ার। ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

যুক্তরাজ্যে পড়তে গিয়ে বেশিরভাগ বাংলাদেশিই আবেদন করছে অ্যাসাইলামের
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও শিক্ষার্থী ভিসায় পড়তে গিয়ে অনেকেই আবেদন করছেন অ্যাসাইলামের জন্য। অন্তত ছয়টি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের বেশিরভাগই আশ্রয়ের জন্য আবেদন করেছেন। এ অবস্থার পরিবর্তন না হলে ঝুঁকিতে পড়তে পারেন ব্রিটেনে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক প্রকৃত বাংলাদেশিরা।

অনিশ্চতায় দেশের হাজারো চিকিৎসকের ভবিষ্যৎ
দেশের মেডিকেল কলেজ থেকে পাস করা হাজার-হাজার চিকিৎসকের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায়। সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তহীনতায় দেশের মেডিকেল শিক্ষা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। যার ফলে মেডিকেল শিক্ষার্থীদের বিদেশে গবেষণা ও উচ্চশিক্ষার দুয়ার বন্ধ হতে পারে।