
২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) নিজস্ব অর্থায়নে ২০৩০ সালের মধ্যে সারাদেশে ৬৮৯ মেগাওয়াট ক্ষমতার বিভিন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

বিদ্যুতের দাম নিয়ে সুখবর: আগের দামেই বিদ্যুৎ পাচ্ছেন যে ২ শ্রেণির গ্রাহক!
সারাদেশে বিদ্যুতের দাম বৃদ্ধি (Electricity Price Hike) নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের মাঝেই এক বড় স্বস্তির খবর এলো। নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষকে বাড়তি বিলের চাপ থেকে রেহাই দিতে আবাসিক খাতের দুই শ্রেণির গ্রাহকদের ক্ষেত্রে বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (Bangladesh Energy Regulatory Commission - BERC)। ফলে আগের দামেই বিদ্যুৎ বিল পরিশোধ করার সুযোগ পাচ্ছেন তারা। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এই আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রত্যাহার হচ্ছে বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ, সুখবর দিলেন পিডিবি চেয়ারম্যান
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ধাক্কার মাঝেই সাধারণ মানুষের জন্য বড় একটি স্বস্তির খবর এসেছে। বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে যাচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর চেয়ারম্যান মো. রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দেয়ায় হামলার শিকার হন ২ আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী। বিদ্যুৎকেন্দ্রের দামি জিনিসপত্র ছিনিয়ে নিতে প্রায়ই এ ধরনের হামলার চেষ্টা ঘটে বলে জানান নিরাপত্তা কর্মীরা। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে।