
চীনের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত অনূর্ধ্ব-২০ নারী দল
চীনের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ব্যাংককে আজ (শুক্রবার, ৩ এপ্রিল) আল পাইন ট্রেনিং ক্যাম্পে দেড় ঘণ্টার অনুশীলন সেশন সেরেছে টিম বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের আগে নিজেদের ভুল শোধরানোর দিকে বেশি মনোযোগী ছিলেন কোচ পিটার বাটলার। থাইল্যান্ডে গরমের তীব্রতা থাকলেও ম্যাচে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক অর্পিতা। ব্যাংককের রাজামাঙ্গালা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

কম সুযোগ-সুবিধা নিয়েও এশিয়ান কাপে লড়েছে বাংলাদেশের মেয়েরা: এমিলি
নারী এশিয়ান কাপে খেলা ১২টি দেশের ফুটবলারদের মধ্যে সবচেয়ে কম সুযোগ-সুবিধা পাওয়া দল বাংলাদেশ। যে সুযোগ আর প্রস্তুতি নিয়ে বৈশ্বিক এ আসরে গেছে দেশের মেয়েরা, তাতে পারফরম্যান্স নিয়ে খুশি সবাই। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। সুযোগ-সুবিধা ও সঠিক পরিকল্পনা পেলে আগামীতে বৈশ্বিক আসরগুলোতে সফলতা এনে দেবে ঋতুপর্ণা-আফঈদারা।

ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেই সন্তুষ্ট আফঈদারা
শক্তিশালী ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামলেও ড্র করেও সন্তুষ্ট বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। তিন দেশের প্রীতি ফুটবল টুর্নামেন্টে গতকাল রোববার (১ জুন) জর্ডানের আম্মানে কিংস আবদুল্লাহ স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেন বাংলাদেশের নারীরা।