
‘বিটিভির ডিজিটাল সম্প্রচার শিখতে তিন দেশে যাচ্ছেন ২১ কর্মকর্তা’—সংবাদটি বানোয়াট: তথ্য মন্ত্রণালয়
‘২১ কর্মকর্তার বিদেশ সফর’-সংক্রান্ত সংবাদকে অসত্য ও বানোয়াট দাবি করে বিবৃতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিবৃতিতে আজ (শুক্রবার, ৩ এপ্রিল) দৈনিক আমার দেশ পত্রিকায় ‘বিটিভির ডিজিটাল সম্প্রচার শিখতে তিন দেশে যাচ্ছেন ২১ কর্মকর্তা’— শীর্ষক সংবাদের ভাষ্যকে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করা হয়।

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

জাতির উদ্দেশে নাহিদের নির্বাচনি ভাষণ: বিচার, বৈষম্যহীন রাষ্ট্র ও ন্যায্য বাজার ব্যবস্থার অঙ্গীকার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের শাপলা প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম জাতির উদ্দেশে নির্বাচনি ভাষণ দিয়েছেন। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তার বক্তব্য সম্প্রচার করা হয়।

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে প্রচার করবে।

টিভি টক শোতে সব প্রার্থীর সমান সুযোগ চায় ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে নির্বাচনি সংলাপ, প্রচার-প্রচারণায় সব প্রার্থীর সমান সুযোগের নিশ্চয়তা চায় নির্বাচন কমিশন (ইসি)। আজ (বুধবার, ১৭ ডিসেম্বর) ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের নতুন অনুষ্ঠান ‘ঢাকায় থাকি’
ঢাকায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম শুরু করতে যাচ্ছে সাক্ষাৎকার ভিত্তিক জীবনীমূলক নিয়মিত অনুষ্ঠান ‘ঢাকায় থাকি’। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। আর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন।

বিটিভি-বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিত-গণমাধ্যম নীতিমালা পর্যালোচনায় কমিটি গঠন
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৯ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইকবাল খন্দকারের উপস্থাপনায় ‘ঈদের ছবি’
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করেছে নানা স্বাদের অনুষ্ঠান। আর সেসব অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান হলো ‘ঈদের ছবি’।

নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব
২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিবেশ অধিকতর উন্নত করে তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন সুদৃঢ় করার লক্ষ্যে ১২৫ কোটি টাকার তহবিল বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আজ (সোমবার, ২ জুন) বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

চলতি জুনেই মূল্যস্ফীতি ৮ শতাংশে নেমে আসবে: অর্থ উপদেষ্টা
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিগত মাসগুলোতে সরকারের ধারাবাহিক সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন এবং সরকারি ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাওয়ায় মূল্যস্ফীতি কমেছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি জুনেই পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ৮ শতাংশে নেমে আসবে।

যেসব পণ্যের দাম কমতে পারে
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক-কর কমতে পারে। আজ (সোমবার, ২ মে) বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।