
শিগগিরই বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ নির্ধারিত হবে: নূর ই আলম
নতুন করে প্রথমবারের মত সরকারিভাবে নির্ধারিত হবে দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এরইমধ্যে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাপার জরিপের কাজ শেষ হয়েছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) রাতে বান্দরবান সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নূর ই আলম মো. জোবায়ের সারোয়ার এনডিসি পিএসসি।

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ণয়ে জরিপ শুরু
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। অবশেষে সে বিতর্ক অবসানের উদ্যোগ নেয়া হয়েছে। সরকারিভাবে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণের জন্য বাংলাদেশ জরিপ অধিদপ্তরের একটি অভিজ্ঞ জরিপ দল আগামী ৪ এপ্রিল থেকে ১২এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় অবস্থিত পাহাড়গুলো পরিমাপ করে সর্বোচ্চ পাহাড়ের শীর্ষবিন্দু নির্ণয় করবে।

জরিপ অধিদপ্তর ও জাইকা বাংলাদেশের উদ্যোগে ওপেন সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ জরিপ অধিদপ্তর এবং জাইকা বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত 'স্টাবলিশমেন্ট অফ ন্যাশনাল স্পটিয়াল ডাটা ইনফ্রাস্ট্রাকচার ফর বাংলাদেশ' শীর্ষক ওপেন সেমিনার অনুষ্ঠিত হয়। রোববার (২ জুন) পাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে ওপেন সেমিনারের আয়োজন করা হয়।