বাংলাদেশ কোস্টগার্ড
কক্সবাজারের সোনাদিয়ায় যৌথ উচ্ছেদ অভিযান, পুনরুদ্ধার খাস জমি

কক্সবাজারের সোনাদিয়ায় যৌথ উচ্ছেদ অভিযান, পুনরুদ্ধার খাস জমি

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া পূর্ব ও পশ্চিম প্যারাবন এলাকায় যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অবৈধভাবে গড়ে ওঠা ২০ থেকে ২৫টি ছোট, মাঝারি ও বড় আকারের স্থাপনা উচ্ছেদ করে খাস জমি পুনরুদ্ধার করা হয়েছে অভিযানে।

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আগামীকাল বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম বার্ষিকী

আগামীকাল বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম বার্ষিকী

আগামীকাল সারাদেশে বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম বার্ষিকী এবং ‘বাংলাদেশ কোস্টগার্ড দিবস-২০২৬’ যথাযথভাবে পালিত হবে। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস কোস্টগার্ডের সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন।

মিয়ানমার জলসীমায় প্রবেশকারী ১২২ জেলেকে ফেরত এনেছে কোস্টগার্ড

মিয়ানমার জলসীমায় প্রবেশকারী ১২২ জেলেকে ফেরত এনেছে কোস্টগার্ড

কক্সবাজারের নাফ নদীতে আন্তর্জাতিক আইন অমান্য করে মিয়ানমার জলসীমায় প্রবেশ করা ১৯টি ট্রলারসহ ১২২ জেলেকে ফেরত এনেছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া থেকে শাহপুরীর দ্বীপ মোহনা সংলগ্ন নাফনদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ফেরত আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

ছয় মাসে দুর্নীতি অনেক কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছয় মাসে দুর্নীতি অনেক কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এই ছয় মাসে দুর্নীতি অনেক কমেছে, তবে সেটি আশানুরূপ নয়। আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ভুলবশত মিয়ানমারের জলসীমায় ঢুকেছিল মাছ ধরার ট্রলার: কোস্টগার্ড

ভুলবশত মিয়ানমারের জলসীমায় ঢুকেছিল মাছ ধরার ট্রলার: কোস্টগার্ড

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভুলবশত ৬টি ট্রলার মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ (শুক্রবার, ১১ অক্টোবর) টেকনাফে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।

কাল থেকে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা

কাল থেকে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা

বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরণের মৎস্য আহরণে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে কাল (সোমবার, ২০ মে)। মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধি ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত এই মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে।