চুক্তি না হলে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তি না হলে দেশটিকে নিশ্চিহ্ন করে দেয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বলেছেন, ইরানের সঙ্গে শিগগিরই একটি চুক্তি হতে পারে। গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণে এসব কথা বলেন ট্রাম্প। রয়টার্সে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।