বন্য হাতি
মারা গেছে বন্য মা হাতি; তবু ছেড়ে যেতে নারাজ ছোট্ট শাবক

মারা গেছে বন্য মা হাতি; তবু ছেড়ে যেতে নারাজ ছোট্ট শাবক

কক্সবাজারের চকরিয়া ও রামু সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় কয়েকদিন ধরে ঘুরে বেড়ানো অসুস্থ এক বন্য মা-হাতির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পরও মায়ের নিথর দেহ ছেড়ে যায়নি তার ছোট্ট শাবক। মরদেহ ঘিরে ঘণ্টার পর ঘণ্টা অবস্থান নেয় আরও ৮ থেকে ১০টি বন্য হাতির একটি দল। শাবক হাতিটির করুণ ডাকে আবেগঘন হয়ে ওঠে পুরো এলাকা।

রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু

রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির আক্রমণে এক মা ও তার শিশুকন্যার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার সৈয়দ কলোনীতে এ ঘটনা ঘটে।

শেরপুরে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদানের চেক বিতরণ

শেরপুরে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদানের চেক বিতরণ

শেরপুরের নালিতাবাড়ীতে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ (শুক্রবার, ৫ সেপ্টেম্বর) দুপুর ২ টায় নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জ অফিসে উপকারভোগী ৩৬ জনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ আইনে তাদের এ ক্ষতিপূরণ দেয়া হয়। এসময় ৩৬ জনকে মোট ৬ লাখ ৭৩ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।

শেরপুরে বন্যহাতির আক্রমণে নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা

শেরপুরে বন্যহাতির আক্রমণে নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে নিহত দুই পরিবার পেল ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা। আজ (বৃহস্পতিবার, ২২ মে) দুপুর ২টায় ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে ওই টাকার চেক তুলে দেওয়া হয়।

বন্যহাতি সরিয়ে নিতে চট্টগ্রামে স্থানীয়দের সড়ক অবরোধ

বন্যহাতি সরিয়ে নিতে চট্টগ্রামে স্থানীয়দের সড়ক অবরোধ

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় বন্যহাতি ও মানুষের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। গেল এক যুগে হাতির আক্রমণে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, স্থাপনা ও ফসল। সম্প্রতি হাতির আঘাতে শিশু মৃত্যু ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে মানুষ। বন্যহাতি অন্যত্র সরিয়ে নিতে কোরিয়ান ইপিজেড মোড়ে আনোয়ারা-বাঁশখালী সড়ক অবরোধ করে স্থানীয়রা। ভোগান্তিতে পড়ে ঈদে ঘরমুখো যাত্রীরা।

ট্রেনে আহত হাতির চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থায় বন বিভাগ

ট্রেনে আহত হাতির চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থায় বন বিভাগ

গতকাল (রোববার) রাতে কক্সবাজারের চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন ঢাকা-কক্সবাজার রেললাইনে ট্রেনে আঘাতপ্রাপ্ত বন্য হাতির সু চিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।