
ইউরোপজুড়ে জনঅসন্তোষের নেপথ্যে ঋণসংকট, সুদ গুনতেই ফুরাচ্ছে বাজেট
জীবনযাত্রার চড়া ব্যয়, মজুরি সংকট, বাসস্থানের চড়া মূল্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট কাটছাঁটের প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে ইউরোপের দেশে দেশে রাস্তায় নেমেছেন লাখো মানুষ। ফ্রান্স থেকে শুরু করে বেলজিয়াম, ইতালি ও পর্তুগালে ছড়িয়ে পড়া এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে এক গভীর অর্থনৈতিক বাস্তবতা। বছরের পর বছর মাত্রাতিরিক্ত ঋণের ওপর নির্ভরশীল থাকায় বিশ্বের সরকারগুলোর ওপর ঋণের বোঝা এখন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের (আইআইএফ) হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে ঋণের পরিমাণ এখন পৌঁছেছে ৩৬৫ লাখ কোটি (৩৬৫ ট্রিলিয়ন) ডলারে। সেই ঋণের চড়া সুদ মেটাতে গিয়ে সাধারণ মানুষের জীবনমানের বাজেটে টান পড়ছে।

ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে বন্ড মার্কেটকে শক্তিশালী করতে হবে: গভর্নর
ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে দেশের বন্ড মার্কেটকে আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) সকালে ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জ অ্যান্ড রিকমেন্ডেশন’ শীর্ষক এক সেমিনারে এ পরামর্শ দেন তিনি।