রোগীর চাপে নাকাল শজিমেক হাসপাতাল
বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ রোগী বেশি থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন পরীক্ষা করাতে সময় লাগছে কয়েকদিন। বহির্বিভাগে গড়ে প্রতিদিন রোগী দেখছেন প্রায় তিন হাজার।