ফ্লোরেস দ্বীপ
ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ফের ভূমিকম্প, তীব্রতা ৫ দশমিক ৯

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ফের ভূমিকম্প, তীব্রতা ৫ দশমিক ৯

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ‘ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র’ (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর মাত্র কয়েক দিন আগে অঞ্চলটিতে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু মানুষের প্রাণহানি ঘটে।

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প; সরিয়ে নেয়া হচ্ছে লোকজনকে

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প; সরিয়ে নেয়া হচ্ছে লোকজনকে

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের ফ্লোরেস দ্বীপের কাছে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ (শনিবার, ১৫ আগস্ট) ভোরে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করেছে। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হাজার হাজার মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

শক্তিশালী হচ্ছে ইন্দোনেশিয়ার লাকি-লাকি আগ্নেয়গিরি

শক্তিশালী হচ্ছে ইন্দোনেশিয়ার লাকি-লাকি আগ্নেয়গিরি

শক্তিশালী হচ্ছে ইন্দোনেশিয়ার লাকি-লাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এখন পর্যন্ত অগ্ন্যুৎপাত হয়েছে ৮ বার। প্রায় ৮ হাজার ফিট পর্যন্ত ছড়িয়েছে আগ্নেয়গিরির ধোয়া। সরিয়ে নেয়া হয়েছে ৬ হাজার বাসিন্দাকে। বন্ধ করে দেয়া হয়েছে ফ্লোরেস দ্বীপের চারটি বিমানবন্দর। ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে এখনও নিয়ন্ত্রণে আসেনি ক্যালিফোর্নিয়ায় দাবানল। পুড়ছে হাজারো বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে তিন হাজার স্থাপনা ও কৃষিজমি।