এশিয়ান গেমসের মূল আসর শুরুর আগেই মাঠে নামছে মারিয়া-আফঈদারা
২০তম এশিয়ান গেমসের মূল আসর শুরুর আগেই ফুটবল ইভেন্টে কাল মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। ওসাকার নাগাই স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।