ফিলিং ষ্টেশন

ঢাকার যে ৭ পাম্পে ‘ফুয়েল পাশ’ বাধ্যতামূলক, কিউআর কোড ছাড়া মিলবে না জ্বালানি
রাজধানীর জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে বড় ধরনের ডিজিটাল পরিবর্তন এনেছে সরকার। আজ (রোববার, ১২ এপ্রিল) থেকে ঢাকার ৭টি সুনির্দিষ্ট ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য কিউআর কোডভিত্তিক (QR Code Based) মোবাইল অ্যাপ ‘ফুয়েল পাশ’ (Fuel Pass App) ব্যবহার করে তেল নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

মৌলভীবাজারে পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার; পরে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ
সিলেট বিভাগের বিভিন্ন পাম্পে জরিমানা আদায়কে অযৌক্তিক দাবি ও পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগসহ প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। এদিকে ফিলিং ষ্টেশনগুলোতে পেট্রোল, অকটেন, ডিজেল ও সিএনজি গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করেছে।