ফিতরা
ঈদ উপলক্ষে নতুন নোট; কখন-কোথায় পাওয়া যাবে, কোন বান্ডিল কত?

ঈদ উপলক্ষে নতুন নোট; কখন-কোথায় পাওয়া যাবে, কোন বান্ডিল কত?

পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr) আসতে এখনো বেশ কিছুটা সময় বাকি থাকলেও রাজধানীর মতিঝিল ও গুলিস্তানের ফুটপাতে জমে উঠেছে নতুন নোটের ব্যবসা (New Note Business)। ঈদ সালামি (Eid Salami), যাকাত ও ফিতরা বিতরণের জন্য নতুন চকচকে নোটের চাহিদা বরাবরই বেশি থাকে। তবে এবার বাজারে নতুন নোটের সংকট থাকায় বিক্রেতারা আকাশচুম্বী দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের।

যাকাত ও ফিতরা কি একই? জেনে নিন বিধান ও শর্তের মৌলিক পার্থক্য

যাকাত ও ফিতরা কি একই? জেনে নিন বিধান ও শর্তের মৌলিক পার্থক্য

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত (Zakat) অন্যতম একটি আর্থিক ইবাদত। অন্যদিকে, পবিত্র রমজান শেষে ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে সদকাতুল ফিতর বা ফিতরা (Sadaqat al-Fitr) প্রদান করা ওয়াজিব। অনেকে এই দুটি ইবাদতকে একই মনে করলেও, শরিয়াহর দৃষ্টিতে যাকাত ও ফিতরা দুটি সম্পূর্ণ আলাদা ও স্বতন্ত্র আর্থিক ইবাদত (Financial Worship)। একটির মাধ্যমে অন্যটি আদায় হয় না এবং দুটির জন্যই পৃথক বিধান ও শর্ত রয়েছে।

ফিতরা নির্ধারণে আজ বৈঠকে বসছে জাতীয় কমিটি

ফিতরা নির্ধারণে আজ বৈঠকে বসছে জাতীয় কমিটি

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরা (Sadaqat-ul-Fitr) নির্ধারণের লক্ষ্যে আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) গুরুত্বপূর্ণ সভায় বসছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের (Islamic Foundation) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ফিতরা সর্বনিম্ন ১১০ ও সর্বোচ্চ ২৮০৫ টাকা

চলতি বছরের ফিতরা সর্বনিম্ন ১১০ ও সর্বোচ্চ ২৮০৫ টাকা

১৪৪৬ হিজরি সনের সাদাকাতুল ফিতরা প্রদানের হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ দুই হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১১ মার্চ) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ফিতরা নির্ধারণ করল ইসলামিক ফাউন্ডেশন

ফিতরা নির্ধারণ করল ইসলামিক ফাউন্ডেশন

এ বছরের ফিতরার হার নির্ধারণ করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে এবার।