হবিগঞ্জে সংঘর্ষে ওসিসহ আহত ৩০
হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম পঞ্চায়েত কমিটির সমিতির ফান্ডে রাখা টাকার হিসাবকে কেন্দ্র করে দুই পক্ষের দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে ওসিসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ (বুধবার, ২৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।