প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতির বড় সুখবর, কাটলো জটিলতা
দীর্ঘদিনের আইনি বাধা কাটিয়ে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজারেরও বেশি শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)। সহকারী শিক্ষকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে এই পদোন্নতি দেওয়া হবে।