
ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাবেন যারা
দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘ই-হেলথ কার্ড’ (e-Health Card) প্রদানের এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ (বুধবার, ১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন হায়দার
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।