প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে নজরদারি বাড়াতে হবে: গণশিক্ষা মন্ত্রী
শিক্ষার ভিত্তি প্রাথমিক বিদ্যালয় থেকে তৈরি হয় সেজন্য এখানেই নজরদারি বাড়াতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ (বুধবার, ৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হলরুমে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

‘দেশের শিক্ষাব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা গতানুগতিক ধারায় চলায় বেকারত্ব বাড়ায় কর্মসংস্থান সৃষ্টিতে সামঞ্জস্য রাখতে পারছে না। শিক্ষা বেকারত্ব বাড়ানোর জন্য নয়, বরং তা কমানো ও দক্ষ মানবসম্পদ তৈরির জন্য। এজন্য শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে কর্মমুখী, দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী করা হবে।