
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: ৪০০ নম্বরের মানবণ্টন প্রকাশ, পরীক্ষা যেদিন
দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বড় খবর নিয়ে এলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা (Primary Scholarship Examination)। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ পবিত্র ঈদুল আযহার আগেই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় বড় পরিবর্তন হিসেবে কিন্ডারগার্টেন (Kindergarten) ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

‘বছরের পর বছর বই উৎসবের নামে অপচয় হয়েছে’
স্কুলে স্কুলে প্রাক প্রাথমিক থেকে শুরু করে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। তবে শতভাগ পেতে লাগবে ২০ জানুয়ারি। বছরের পর বছর বই উৎসবের নামে অপচয় হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান।

২০ বছরে পা রাখলো শিশুদের প্রিয় সিসিমপুর
প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিশুদের শেখাকে আনন্দদায়ক ও উপভোগ্য করার লক্ষ্য নিয়ে 'সিসিমপুর' নামে যে কার্যক্রমটির প্রচার শুরু হয়েছিল ২০০৫ সালে, তা ১৯ পেরিয়ে পা রেখেছে পথচলার দুই দশকে। সিসিমপুরের প্রথম প্রচারের দিন হিসেবে প্রতি বছর ১৫ এপ্রিল তারিখটিকে 'সিসিমপুর দিবস' হিসেবে উদযাপন করা হয়।