যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচন সম্পন্ন, অপেক্ষা এখন ফলের
যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচন সম্পন্ন হয়েছে, এখন অপেক্ষা ফলের। স্থানীয় নানা ইস্যু ছিলো ভোটারদের আলোচনায়। ভোটারদের রায়ে বড় ধাক্কার আশঙ্কা করছে ক্ষমতাসীন লেবার পার্টি। একই সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের বাড়তি অংশগ্রহণও ছিলো উল্লেখযোগ্য, যা দেশটির স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।