প্রধানমন্ত্রীর উপদেষ্টা
জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সরকার সহযোগিতা করবে: মাহ্দী আমিন

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সরকার সহযোগিতা করবে: মাহ্দী আমিন

জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।

বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আমরা এমন এক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি। রাষ্ট্রের কাছ থেকে, সমাজের কাছ থেকে এবং সরকারের কাছ থেকে প্রতিটি নাগরিক সমান অধিকার, সমান নিরাপত্তা, সমান স্বাধীনতা এবং সমান মর্যাদা পাবেন। নাগরিক হিসেবে প্রত্যেকের এই অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা।

এলপিজির মূল্য সমন্বয়ে বাধ্য হয়েছে সরকার: ডা. জাহেদ

এলপিজির মূল্য সমন্বয়ে বাধ্য হয়েছে সরকার: ডা. জাহেদ

এলপিজির মূল্য সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে দেশের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গ্যাস-জ্বালানি সরবরাহের ঘাটতি কমতে শুরু করেছে: ডা. জাহেদ

গ্যাস-জ্বালানি সরবরাহের ঘাটতি কমতে শুরু করেছে: ডা. জাহেদ

গ্যাস ও জ্বালানি সরবরাহের ঘাটতি কমে আসতে শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনা সরকারের শেষ সময়ে বা অন্তর্বর্তী সরকারের সময়ে জ্বালানির যে অবস্থা ছিলো, সেই জায়গায় আমরা এখনই পৌঁছে গেছি, এর জন্য আরও সময় লাগবে না। জ্বালানিমন্ত্রী ২ বছর সময়ের কথা বলেছেন, যাতে আমরা আরও ভালো করতে পারি।’

জ্বালানি সংকট সমাধানে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে: মাহদী আমিন

জ্বালানি সংকট সমাধানে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে: মাহদী আমিন

জ্বালানি সংকট সমাধানে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন। জ্বালানী সংকট মোকাবিলায় সবার সহযোগিতা আহ্বান করে তিনি বলেন, ‘এ সংকট রাতারাতি কাটানো সম্ভব নয়।’

বাল্যবিবাহ সামাজিক সংকট ও নারীদের বিকাশে প্রতিবন্ধকতা: মাহদী আমিন

বাল্যবিবাহ সামাজিক সংকট ও নারীদের বিকাশে প্রতিবন্ধকতা: মাহদী আমিন

বাল্যবিবাহ কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি সামাজিক সংকট ও নারীদের বিকাশে প্রতিবন্ধকতা তৈরি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। গতকাল (সোমবার, ৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নতুন পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের সুবিধাও দেখা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নতুন পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের সুবিধাও দেখা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিশ্চয়তা দিতে না পারলে ভালো সাংবাদিকতা পাওয়া যাবে না। এ বিষয়ে সরকার দ্রুত কাজ করবে।’

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘদিনের চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ (রোববার, ৩০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন।

রাতারাতি সব করে ফেলব—এমনটা আমরা বলছি না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাতারাতি সব করে ফেলব—এমনটা আমরা বলছি না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশের বর্তমান জ্বালানিসংকট দ্রুত সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘জ্বালানি খাতে ভালো বা অনেকটা ভালো অবস্থায় যেতে অন্তত দুই বছর সময় লাগতে পারে।’

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্টকে দেশের শিক্ষা ও ক্রীড়াঙ্গনের একটি ঐতিহাসিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এ লক্ষ্যে টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত দেশব্যাপী ব্যাপক প্রচারণা, কার্যকর সমন্বয় এবং সর্বোচ্চ পর্যায়ের তদারকি নিশ্চিত করা হবে।’

বিশ্ববিদ্যালয়-শিল্প-প্রবাসী সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে উঠবে: মাহদী আমিন

বিশ্ববিদ্যালয়-শিল্প-প্রবাসী সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে উঠবে: মাহদী আমিন

দেশের বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা এবং প্রবাসীদের মেধা ও অভিজ্ঞতাকে এক ছাতার নিচে এনে একটি শক্তিশালী ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। আজ (শনিবার, ২৫ জুলাই) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।