
প্রতিরক্ষা ব্যয় ১৬ শতাংশ বাড়াচ্ছে তাইওয়ান; ছাড়িয়ে যাবে ১ ট্রিলিয়ন ডলার
চীনের ক্রমবর্ধমান চাপের মুখে সামরিক শক্তি বাড়াতে ২০২৭ সালের প্রতিরক্ষা বাজেট বার্ষিক ১৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিতে যাচ্ছে তাইওয়ানের মন্ত্রিসভা। এই বাজেট প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন তাইওয়ানি ডলার (প্রায় ৩ হাজার ১০০ কোটি মার্কিন ডলার) ছাড়িয়ে যাবে। আজ (রোববার, ৯ আগস্ট) তাইওয়ানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি (সিএনএ) বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

‘ইরানে মার্কিন হামলা অপরিহার্য ছিল’, বললেন ন্যাটো প্রধান
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গতকাল (মঙ্গলবার, ৬ জুলাই) রাতভর চালানো হামলাকে ‘অপরিহার্য’ বলে অভিহিত করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তার দাবি, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করার কারণেই এই হামলা প্রয়োজন হয়ে পড়েছিল। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আঙ্কারায় শুরু ন্যাটো শীর্ষ সম্মেলন: নজরে ট্রাম্প ও প্রতিরক্ষা ব্যয়
তুরস্কের রাজধানী আঙ্কারায় মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত হচ্ছে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলন। প্রতিরক্ষা ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে চাপ প্রয়োগের মধ্যেই এই সম্মেলন শুরু হয়েছে। ইউরোপীয় দেশগুলো এই সম্মেলনে নতুন সামরিক চুক্তির মাধ্যমে শত শত কোটি ডলার ব্যয়ের ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ন্যাটোর দেশগুলোর ‘বিনামূল্যে সুবিধা ভোগের’ অভিযোগ আনলেন হেগসেথ
ইউরোপজুড়ে মার্কিন সামরিক উপস্থিতি পর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। ন্যাটো মিত্রদের উদ্দেশে দেয়া এক কড়া বক্তব্যে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যেসব দেশ প্রতিরক্ষা খাতে সবচেয়ে কম ব্যয় করছে, সেখান থেকে সেনা সংখ্যা কমিয়ে আনা হতে পারে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।