স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানালো পাকিস্তান
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে পাকিস্তান। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ অভিনন্দন জানিয়েছে।