পায়রা
আধুনিক কার্গো হ্যান্ডলিং ক্রেন নিয়ে পায়রা বন্দরে চীনা জাহাজ

আধুনিক কার্গো হ্যান্ডলিং ক্রেন নিয়ে পায়রা বন্দরে চীনা জাহাজ

দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রায় যুক্ত হয়েছে ৫টি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ক্রেন। এর মাধ্যমে বন্দরে আসা কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও দ্রুত ও গতিশীল হবে এবং একই সঙ্গে মাদার ভেসেলের আগমন বাড়ছে পায়রা বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা দাবি কর্তৃপক্ষের।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণসহ ৮ দাবি

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণসহ ৮ দাবি

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগসহ আট দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্য দেন রবিউল আউয়াল অন্তর।

প্রণোদনার চাল না পাওয়ায় মানবেতর দিন কাটছে জেলেদের

প্রণোদনার চাল না পাওয়ায় মানবেতর দিন কাটছে জেলেদের

মা ইলিশ রক্ষায় সমুদ্রসহ দেশের নদ-নদীতে মাছ শিকারের ক্ষেত্রে ২২ দিনের নিষেধাজ্ঞার তৃতীয় দিন আজ। গত (১৩ অক্টোবর, রবিবার) থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা পালন করতে বরগুনার লক্ষাধিক জেলে বাড়ি ফিরেছেন। কেউ জাল বুনছেন, জীবিকার বাহন ট্রলার মেরামত করছেন কেউবা পরিবার পরিজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে সরকারের বরাদ্দকৃত প্রণোদনার চাল এখনও না পাওয়ায় জেলেরা পড়ছেন বিপাকে।

কয়লা আমদানি বেড়েছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে

কয়লা আমদানি বেড়েছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে

এবার গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কয়লা আমদানি বাড়িয়েছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। এখন কয়লা খালাসে ব্যস্ত সময় পার করছেন দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকরা।