
২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির শঙ্কা, দায়ী হতে পারে পরমাণু যুদ্ধ ও এআই
পারমাণবিক যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষতিকর অপব্যবহার মানবজাতির ভবিষ্যৎকে চরম ঝুঁকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছে চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী দ্য ল্যানসেটের একটি নতুন প্রতিবেদন। এতে বলা হয়েছে, যদিও এ ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা তুলনামূলকভাবে কম, তবুও আগামী ২১০০ সালের মধ্যে এসব হুমকি মানবসভ্যতাকে বিলুপ্তির দিকে ঠেলে দেয়ার ঝুঁকি তৈরি করছে।

হিরোশিমার পুনরাবৃত্তি ঠেকাতে বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার আহ্বান জাতিসংঘের মহাসচিবের
ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১তম বার্ষিকী উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি দেশগুলোকে পারমাণবিক অস্ত্রের বদলে কূটনীতি ও নিরস্ত্রীকরণের পথে ফেরার আহ্বান জানান।

আক্রমণ-পাল্টা আক্রমণেই কী থেমে থাকবে ইসরাইল-ইরান সংঘাত?
ইসরাইল ও ইরানের হামলার ভয়াবহতা কত দূর? ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোঁড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে তাদের এ আক্রমণ-পাল্টা আক্রমণ, নাকি রূপ নেবে পারমাণবিক যুদ্ধে? এছাড়াও কারা কারা জড়িয়ে যেতে পারে দুই পরাশক্তির এ সংঘাতে। এ নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

নোবেল শান্তি পুরষ্কারে প্রাসঙ্গিক হলো পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা
ইউক্রেন-রাশিয়া কিংবা মধ্যপ্রাচ্য, রণক্ষেত্র যেখানেই হোক না কেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কা ঘিরে ধরেছে সারা বিশ্বকে। এমন সময়েই নোবেল শান্তি পুরষ্কারের মাধ্যমে আরও একবার সারাবিশ্বে প্রাসঙ্গিক হয়ে দাঁড়ালো বৈশ্বিক পরমাণু নিরস্ত্রীকরণের আলোচনা। নোবেল বিজয়ীরা বলছেন,স্বীকৃতির মাধ্যমে আরও জোরদার হলো বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করতে তাদের লড়াকু মনোভাব।