
পিএসএলের ১১তম আসরের জমকালো থিম সং প্রকাশ
ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) বা পিএসএলের ১১তম আসরের দামামা বেজে উঠেছে। নতুন মৌসুমকে সামনে রেখে অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে লিগের অফিসিয়াল থিম সং (Official theme song) ‘খেলেঙ্গে বিট পে’ (Khelenge Beat Pe) প্রকাশ করা হয়েছে। নতুন এই গানটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।

এক টাকাও পাননি চট্টগ্রামের ২ বিদেশি ক্রিকেটার!
পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীই কেবল নয়, স্বেচ্ছাচারিতা করছে চিটাগাং কিংসও। দেশি পারভেজ ইমনের পর দুই বিদেশি ক্রিকেটারকে চুক্তির এক টাকাও শোধ করেনি দলটি। টাকা না পেয়ে দেশে ফিরে যেতে চাইলেও কোনো সহায়তা করা হয়নি বলে অভিযোগ করেছেন তারা। অভিযোগ স্বীকার করে দ্রুতই পারিশ্রমিক পরিশোধের আশ্বাস দিয়েছেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সামির কাদের চৌধুরী।

রাজশাহীকে হারিয়ে বিপিএলে প্রথম জয় পেল চিটাগাং
আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল চিটাগাং কিংস। দুর্বার রাজশাহীকে তারা হারিয়েছে ১০৫ রানের ব্যবধানে।