টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ার: দ্বিতীয় ম্যাচেও নারী দলের জয়
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। পাপুয়া নিউ গিনি নারী দলকে ৩০ রানে হারিয়েছে টাইগ্রেসরা। কীর্তিপুরে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দিলারা আক্তার ও জুরাইরিয়া ফেরদৌস।