পলাশ উপজেলা

নরসিংদীতে যুবক খুন; প্রতিবাদে বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
নরসিংদীর পলাশ উপজেলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে তিন তরুণকে ছুরিকাঘাতের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত আশিক ভূঁইয়া (২৫) পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামের মনির হোসেন ভূঁইয়ার ছেলে। একই এলাকার বাসিন্দা আহত রুহুল আমিন ও মো. ইলিয়াস বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নরসিংদীতে বাস-ট্রাক ত্রিমুখী সংঘর্ষে আহত ৮
নরসিংদীতে দুই ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আজ (শুক্রবার, ১৭ জানুয়ারি) সকালে জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদী কদম তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।