
তাপপ্রবাহে ধুঁকছে ইউরোপের পর্যটন শিল্প, হতাশ ভ্রমণপিপাসুরা
ভয়াবহ তাপপ্রবাহে ধুঁকছে ইউরোপের পর্যটন শিল্প। আগেভাগে বন্ধ হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ার থেকে শুরু করে ল্যুভর মিউজিয়াম। এতে মন খারাপ শত শত ইউরো খরচ করে ঘুরতে যাওয়া ভ্রমণপিপাসুদের। অন্যদিকে প্রচণ্ড গরমে কষ্টের তীব্রতা বেড়েছে রাস্তায় থাকা ছিন্নমূল অভিবাসীদের।

জলবায়ু পরিবর্তনে সংকটে ভেলেন্স হ্রদের ভবিষ্যৎ
আশঙ্কাজনক হারে কমছে হাঙ্গেরির জনপ্রিয় ভেলেন্স হ্রদের পানিস্তর। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি কয়েক দশকের পানি অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। হুমকি মুখোমুখী দেশটির জনপ্রিয় অবকাশ যাপনের স্থানের বাস্তুতন্ত্র ও পর্যটন শিল্প। আগামী ৩০-৪০ দিনের মধ্যে পানির স্তর অন্তত ২৫-৩০ সেন্টিমিটার কমার পূর্বাভাস দিয়েছে অ্যাসোসিয়েশন অব গ্রেট লেকস।

অর্থমন্ত্রীকে সভাপতি করে ‘পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন
দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, সম্প্রসারণ ও মান নিয়ন্ত্রণে গতি আনতে অর্থমন্ত্রীকে সভাপতি করে উচ্চপর্যায়ের ‘পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার।

পর্যটন খাতে জরুরি সহায়তার প্রয়োজন নেই: ইউরোপীয় ইউনিয়ন
ইরান পরিস্থিতির কারণে পর্যটন খাতে এখনো কোনো বিশেষ সুরক্ষা বা উদ্ধার তহবিলের প্রয়োজনীয়তা দেখছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এয়ারলাইনস কোম্পানিগুলোকে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, খাতের সংকট এখনো জরুরি পদক্ষেপ নেয়ার মতো গুরুতর পর্যায়ে পৌঁছায়নি। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ইইউর একটি খসড়া নির্দেশনায় এসব তথ্য জানা গেছে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট: মৌলভীবাজারের পর্যটন শিল্পে স্থবিরতা, ক্ষুব্ধ পর্যটকরা
দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটে মৌলভীবাজারের পর্যটন শিল্পে দেখা দিয়েছে স্থবিরতা। প্রতিদিন ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পর্যটন শিল্প সংশ্লিষ্টদের ভোগান্তি চরমে উঠেছে। নিরবচ্ছিন্ন সেবা না পেয়ে ক্ষুব্ধ দেশি-বিদেশি পর্যটকরাও। সংকট দীর্ঘ হলে সীমাহীন ক্ষতিতে পড়বে পর্যটন ব্যবসায়ীরা, সরকার হারাবে রাজস্ব।

পর্যটন শিল্পে ঘুরে দাঁড়ানোর চেষ্টা গৃহযুদ্ধে বিধ্বস্ত সোমালিয়ার!
গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশ সোমালিয়ার মানুষকে আশার আলো দেখাচ্ছে দেশটির পর্যটন শিল্প। খাতটির জৌলস ফেরাতে ব্যাতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে সোমালি পর্যটন সংস্থা। সপ্তাহে অন্তত ২ দিন নাগরিকদের দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করাচ্ছে সংগঠনটি। এর মধ্য দিয়ে দেশটির ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা পর্যটন সংস্থার সদস্যদের।

সিলেটের পর্যটন শিল্প: ৬ স্পট ঘিরে মাস্টারপ্ল্যানে উন্মোচিত হবে নতুন সম্ভাবনার দ্বার!
সিলেটের পর্যটন শিল্পকে গতানুগতিক ধারা থেকে বের করে আরও উন্নত ও পর্যটনমুখী করতে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি, স্থানীয়দের কর্মসংস্থান ও পর্যটন স্পটগুলোকে পর্যটকবান্ধব করাই এ মাস্টারপ্ল্যানের মূল লক্ষ্য। যার অর্থায়ন করতে পারে নেদারল্যান্ডস। এমনটি হলে সিলেটের পর্যটন শিল্পে উন্মোচিত হবে নতুন সম্ভাবনার দ্বার।

পর্যটন শিল্পের বিকাশে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
পর্যটন খাতে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ শিল্পের পূর্ণাঙ্গ বিকাশের জন্য দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আগামীকাল ২৭ সেপ্টেম্বর ‘বিশ্ব পর্যটন দিবস’ উদযাপন উপলক্ষে আজ দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে।

ঈদের সপ্তম দিনেও কক্সবাজারে পর্যটকদের উপচেপড়া ভিড়
ঈদুল আজহার ছুটির আমেজ এখনো কাটেনি। ঈদের সপ্তম দিনেও (শুক্রবার, ১৩ জুন) বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

নাজুক যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগে কুয়াকাটার পর্যটক-ব্যবসায়ীরা
প্রাকৃতিক রূপবৈচিত্র্য উপভোগে প্রতিবছর লাখো পর্যটকের আগমন ঘটে সাগরকণ্যা কুয়াকাটায়। তবে সৈকতের নাজুক যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগে পড়তে হয় পর্যটকদের। সড়কের কাজ শেষ না হওয়ায় সৈকতে যাতায়াতের পাশাপাশি বাহারি পণ্য ও মুখরোচক খাবারের দোকানে যেতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। এতে ধারাবাহিক লোকসানে শত শত ব্যবসায়ী। স্থানীয় পর্যটন শিল্পের বিকাশে সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি তাদের।

বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশনে আশঙ্কাজনক হারে কমেছে যাত্রী পারাপার
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী কমেছে আশঙ্কাজনক হারে। ভারতীয় দূতাবাস বেশিরভাগ ভিসা বন্ধ করে দেয়ায় এমন পরিস্থিতি। এতে দু'দেশের ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পে অচলাবস্থা তৈরি হয়েছে।

'টেকনাফ থেকে সাজেক হবে পর্যটন হাব'
টেকনাফ থেকে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি হয়ে সাজেক 'পর্যটন হাব' হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটির নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ। রাঙামাটিকে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় উল্লেখ করে তিনি এখানকার পর্যটন শিল্পের বিকাশে কাজ করার অঙ্গীকার জানিয়েছেন। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন ।