
সুরক্ষিত পাহাড়ে পরমাণু স্থাপনা নির্মাণ বাড়াচ্ছে ইরান, বিকল্প হামলার ছক ওয়াশিংটনের
ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের কাছে গ্রানাইট পাথরের নিচে অবস্থিত একটি সন্দেহভাজন পরমাণু স্থাপনায় চলতি বছর নির্মাণকাজের গতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এমন তৎপরতা বৃদ্ধির প্রমাণ মিলেছে স্যাটেলাইট চিত্রে। অন্যদিকে মাটির গভীরে তৈরি এ ধরনের সুরক্ষিত স্থাপনা ধ্বংস করতে হামলার নতুন উপায় খুঁজছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বত ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
ইরানের সুসংরক্ষিত ‘পিকঅ্যাক্স’ পর্বত ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (সোমবার, ১৪ জুলাই) এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, ইরানকে লক্ষ্য করে ওয়াশিংটনের পক্ষ থেকে কঠোর হামলা অব্যাহত থাকবে। ‘হিউ হিউইট শো’-তে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা পিকঅ্যাক্স পর্বত ধ্বংস করতে যাচ্ছি। ইরানিদের প্রস্তুত থাকতে বলুন।’ রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হামলার সময় তিন পরমাণু স্থাপনায় কোনো তেজষ্ক্রিয় পদার্থ ছিল না: তেহরান
ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পরমাণু স্থাপনায় সফল হামলার দাবি করেছেন ট্রাম্প। তবে হামলার সময়ে এসব স্থাপনায় কোনো তেজস্ক্রিয় পদার্থ ছিল না বলে জানিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরনা সূত্রে এ তথ্য জানা গেছে।