Recent event
পণ্যবাহী গাড়ি
বেইলি সেতু ভেঙে পড়ায় বান্দরবানের সাথে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বেইলি সেতু ভেঙে পড়ায় বান্দরবানের সাথে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ায় বান্দরবানের সাথে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ (রোববার, ৮ ডিসেম্বর) সকালে বান্দরবান রুমা সড়কের ক্যক্ষংঝিরি এলাকায় একটি বেইলি ব্রিজের পাটাতন খুলে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় দুপাশে আটকা পড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি। এর ফলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এছাড়া যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মালামাল পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

পোশাক শ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবরোধ প্রত্যাহার

পোশাক শ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবরোধ প্রত্যাহার

বকেয়া বেতন-ভাতার দাবিতে টানা টানা তৃতীয় দিনের মত চলা আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের অবরোধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে প্রত্যাহার করে নিয়েছেন বার্ডস গ্রুপের শ্রমিকরা।

ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় আসছে ভোমরা স্থলবন্দর

ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় আসছে ভোমরা স্থলবন্দর

'ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম' সফটওয়্যার চালু হচ্ছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কাজে আরও গতিশীলতা আসবে। বন্দর কর্তৃপক্ষ জানায় হয়রানি কমে স্বচ্ছতা আসবে কাজে, বাড়বে সেবার মান।