নেপালে বন্যা
বন্যায় ভেসে গেছে ছেলে, ধার করা ১৩ ডলার নিয়ে পাহাড়ে পাহাড়ে খুঁজছেন বাবা

বন্যায় ভেসে গেছে ছেলে, ধার করা ১৩ ডলার নিয়ে পাহাড়ে পাহাড়ে খুঁজছেন বাবা

২৫ আগস্ট। নেপালের সপ্তারী জেলা থেকে ১৯ বছর বয়সী বিনোদের বাবা তালকা সাদার কাছে ছেলের শেষ ফোনকলটি এসেছিল। বিনোদ তখন উত্তরের রাসুওয়া জেলায়, ভোটেকোশি নদীর তীরে একটি জলবিদ্যুৎ কেন্দ্রে সিমেন্ট মাখছিল। পরদিন রাতে সেই নদীই ফুলেফেঁপে তাণ্ডব চালায়। ভেসে যায় ঘরবাড়ি, সেতু, বিদ্যুৎকেন্দ্র। ভেসে যায় বিনোদও। সেই থেকে ছেলের ফোন বন্ধ। আর থামেনি তালকা সাদার পা।

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল, ভারত–চীন–যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল, ভারত–চীন–যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি

ভয়াবহ বন্যা ও ভূমিধসে এক হাজারের বেশি মানুষের প্রাণহানির পর জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চেয়েছে হিমালয় অঞ্চলের দেশ নেপাল। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেপালে উদ্ধারকাজে বাধা গিরিখাত, ডিনামাইট দিয়ে ঘটানো হচ্ছে বিস্ফোরণ

নেপালে উদ্ধারকাজে বাধা গিরিখাত, ডিনামাইট দিয়ে ঘটানো হচ্ছে বিস্ফোরণ

নেপাল-তিব্বতে বিধ্বংসী ঢলে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার; যদিও পরিচয় শনাক্ত করা গেছে মাত্র চার শতাংশের। উদ্ধারকাজের এ পর্যায়ে বাধা দুর্গম গিরিখাত। নেপালের ১২টি পানি ও সৌরবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গে আটকে পড়া ৯০০-এর বেশি মানুষের কাছে পৌঁছাতে ডিনামাইট দিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হচ্ছে পাহাড়ে। এদিকে, গেলো ছয়দিন ধরে নিখোঁজ সাড়ে চার হাজার মানুষের খোঁজে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন ২১ হাজার নিরাপত্তা কর্মকর্তা।

নেপালে উদ্ধারকাজের পঞ্চম দিন, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল

নেপালে উদ্ধারকাজের পঞ্চম দিন, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল

বিধ্বংসী ঢলের পর নেপাল-তিব্বত সীমান্তে উদ্ধারকাজ গড়ালো পঞ্চম দিনে। সময় গড়ানোর সাথে তীব্র হচ্ছে মৃত্যুর মিছিল দীর্ঘতর হওয়ার শঙ্কা। যদিও এ পর্যন্ত প্রায় সাত হাজার মানুষকে জীবিত উদ্ধারের কথা জানিয়েছে নেপালের দুর্যোগ প্রশমন সংস্থা।

নেপালে নিখোঁজ পর্যটকদের মধ্যে কোন দেশের কতজন? তালিকা প্রকাশ

নেপালে নিখোঁজ পর্যটকদের মধ্যে কোন দেশের কতজন? তালিকা প্রকাশ

‘হিমালয়কন্যা’ হিসেবে পরিচিত নেপালে আকস্মিক হিমবাহ ধস, ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিখোঁজ পর্যটকদের মধ্যে চার শতাধিকই বিদেশি নাগরিক। দেশটির পর্যটন বোর্ড ও আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কৈলাস–মানস সরোবরে কেন এত মানুষ যায়, কোন পথ ধরে? জানুন এই তীর্থযাত্রার রহস্য

কৈলাস–মানস সরোবরে কেন এত মানুষ যায়, কোন পথ ধরে? জানুন এই তীর্থযাত্রার রহস্য

চীনের তিব্বত সীমান্তসংলগ্ন নেপালের রসুয়া জেলায় সম্প্রতি ভয়াবহ আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে তিব্বত ও নেপাল অংশে অন্তত ২৮৯ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। এই তালিকায় অন্তত ১০৮ ভারতীয় নাগরিকসহ মোট ৪ শত তীর্থযাত্রীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সড়কসেতু ও যোগাযোগব্যবস্থা ধ্বংস হওয়ায় বর্তমানে সেখানে ব্যাপক উদ্ধার অভিযান চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পরই আবারও বিশ্বজুড়ে আলোচনায় এসেছে ঐতিহাসিক ও দুর্গম কৈলাস-মানস সরোবর যাত্রা।

ভূমিকম্প থেকে পাহাড়ি ঢল: নেপালের প্রলয়ঙ্করী দুর্যোগের ইতিহাস

ভূমিকম্প থেকে পাহাড়ি ঢল: নেপালের প্রলয়ঙ্করী দুর্যোগের ইতিহাস

২০১৫ সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর স্মরণকালের ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে নেপাল। ভৌগোলিক অবস্থান এবং হিমালয় পর্বতমালার উপস্থিতির কারণে এই অঞ্চলটিতে প্রায়ই ভূমিকম্প, বন্যা, ধস ও পাহাড়ি ঢলের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। এরমধ্যে ১৯৩৪ সালের নেপাল-বিহার ভূমিকম্প, ১৯৯৩ সালে মেঘভাঙা অতিবৃষ্টি, ২০১৫ সালে এভারেস্ট বেস ক্যাম্পে বরফধস ও গোর্খা ভূমিকম্প এবং ২০২৪ ও ২০২৫-এর মৌসুমি বন্যা ছিল সবচেয়ে প্রাণঘাতী।

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধস: সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধস: সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সকালে ফোন করে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নেপালের আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নেপালের আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) এক শোক বার্তায় তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান।

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধস: নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৬০০ পর্যটক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধস: নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৬০০ পর্যটক

ভয়াবহ পাহাড়ি ঢলে নেপাল ও তিব্বতে ১৬২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়াও, স্থানীয়সহ নিখোঁজ বিদেশি পর্যটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০০ জনে। এদের মধ্যে ১৩৩ ভারতীয়, ৫৪ জন মার্কিন ও ৩৩ ব্রিটিশ নাগরিক আছেন। উদ্ধার অভিযানে সহায়তার জন্য এগিয়ে এসেছে ভারত ও চীন।

নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা

নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা

নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হেলেনের ভয়াবহ তাণ্ডবে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের ৬টি অঙ্গরাজ্য

হেলেনের ভয়াবহ তাণ্ডবে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের ৬টি অঙ্গরাজ্য

হ্যারিকেন হেলেনের ভয়াবহ তাণ্ডবে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা, ফ্লোরিডা, জর্জিয়াসহ ৬টি অঙ্গরাজ্য। প্রাণহানি বেড়ে বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে। এরমধ্যে নর্থ ক্যারোলাইনার একটি কাউন্টিতেই মারা গেছেন অন্তত ৩০ জন। রাস্তাঘাট ডুবে যাওয়ার পাশাপাশি সেতুও কালভার্ট ভেঙে পড়ায় বিঘ্ন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ঝড়ের প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ ৯ হাজার ৫শ' থেকে ১১ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, হ্যারিকেন জনের প্রভাবে মেক্সিকোতে মৃতের সংখ্যা ২০ ছাড়িয়েছে। অন্যদিকে, নেপালে ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে।