
সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনির প্রস্তাবক্রমে এই কমিটিগুলো গঠন করা হয়।

আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি ‘গর্হিত অপরাধ’: চিফ হুইপ
ভারতের আদানি পাওয়ারের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিকে ‘গর্হিত অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। আজ (বুধবার, ২৬ আগস্ট) সংসদ ভবনে সংসদীয় কমিটি, সংসদে বিরোধীদলের ভূমিকা, সংবিধান সংশোধন এবং আসন্ন গুরুত্বপূর্ণ বিল নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন; বিরোধীদলের অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ
বিরোধীদলের অভিযোগ প্রসঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বর্তমান সংবিধানের নিয়ম অনুযায়ী ভোটার তালিকা, তফসিল ঘোষণা, ভোটগ্রহণ এবং শপথগ্রহণের সব কাজ পরিচালিত হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদলের অভিযোগের সুযোগ নেই। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবিধান নতুন করে লিখব না, সংশোধনের জন্য সবাই বসবো: চিফ হুইপ
জাতীয় ঐক্য ও সকলের মতামতের ভিত্তিতেই সংবিধান সংশোধন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সংবিধান নতুন করে না লিখে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের বাইরের প্রার্থীকে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর আছে। ফলে কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে।

‘মাফিয়া সরকারের’ সময়ে নির্বাচিত হলেও বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন সাহাবুদ্দিন: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আমার মনে হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মাফিয়া সরকারের (আওয়ামী লীগ নেতৃত্বাধীন) সময়ে নির্বাচিত হলেও, বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সব সময় সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। আমি তার সুস্থতা ও কল্যাণ কামনা করছি।

জাতীয় সংসদে ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন
জাতীয় সংসদে ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আজ (সোমবার, ১৩ জুলাই) প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সম্মতিক্রমে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি পৃথক পৃথকভাবে কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন।

কার্টুন শেয়ারে গ্রেপ্তার হলে পুনর্বিবেচনা উচিত; অপপ্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা চান চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হাঙ্গর ও তিমি’ প্রসঙ্গের একটি কার্টুন শেয়ার করার কারণে যদি হাসান নাসিম নামে কাউকে গ্রেপ্তার করা হয়ে থাকে, তাহলে বিষয়টি পুনর্বিবেচনার দাবি রাখে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অপপ্রচার ও গুজব ছড়ানো ভুয়া ফেসবুক আইডি-পেইজগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।