নিরাপত্তা ইস্যু

বিশ্বকাপ প্রস্তুতি: নিরাপত্তা ইস্যুতে ক্যাম্প সরিয়ে মেক্সিকোতে নিয়েছে ইরান
বিশ্বকাপের ম্যাচ যুক্তরাষ্ট্রে খেললেও নিজেদের ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক জটিলতা এবং খেলোয়াড়দের নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপে নিজেদের ক্যাম্প ভেন্যু পরিবর্তন করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। যদিও এখন পর্যন্ত ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বাইরে সরিয়ে নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ফিফা।

গ্রিনল্যান্ড নিরাপত্তা ইস্যুতে যে কারো সঙ্গে আলোচনায় যেতে প্রস্তুত ডেনমার্ক
গ্রিনল্যান্ড নিয়ে গুরুতর পরিস্থিতির মধ্যে আছেন বলে জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। গ্রিনল্যান্ড বিক্রি বা সার্বভৌমত্ব নয়, বরং নিরাপত্তা ইস্যুতে যে কারো সঙ্গে আলোচনায় যেতে প্রস্তুত ডেনমার্ক। যদিও ট্রাম্প বলছেন দ্বীপটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব বজায় রাখা হবে। এদিকে, আর্কটিক অঞ্চলের নিরাপত্তায় সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে ডেনিশ সেনারা।