
বান্দরবানে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী থেকে ৩ রাবার শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। আজ (বুধবার, ২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবীর রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা সবাই রোহিঙ্গা নাগরিক বলে জানা যায়।

নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স: সংস্কারের অভাবে পরিণত হয়েছে মৃতুফাঁদে
সংস্কারের অভাবে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি। ৩৯ বছরের পুরনো জরাজীর্ণ ভবনের ছাদ ও দেয়ালের প্লাস্টার খসে পড়ছে প্রতিনিয়ত। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। চরম ঝুঁকির মধ্যে চিকিৎসাসেবা নিতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

নাইক্ষ্যংছড়িতে ১১ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৩
বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা জাল টাকার একটি সংঘবদ্ধ চক্রকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ জাল নোটসহ তিন পেশাদার জাল টাকা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ২ বাংলাদেশি যুবক আহত
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রুতে জাহাঙ্গীর আলম ও নুর হোসেন নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ২১ মার্চ) রাতে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামক স্থানে জিরো লাইনের পাশে এ ঘটনা ঘটে।