
বিজিবির অভিযানে তুমব্রু সীমান্তে ৪ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (রোববার, ৪ অক্টোবর) ভোরে তুমব্রু বিওপির বিশেষ টহলদল সীমান্তের পশ্চিমকুল রুহুলের দোকান-কাটাপাহাড় এলাকার নয়াপাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মিয়ানমার সীমান্তে বিজিবির নতুন দুই টিওবি উদ্বোধন
কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন দু’টি টিওবি উদ্বোধন করা হয়েছে।

ঘুমধুম সীমান্তে ফের মাইন বিস্ফোরণে একজন আহত
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ভালুকিয়া এলাকায় আবারও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. শফি আলম (৩০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবক নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি অংশে স্থলমাইন বিস্ফোরণে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার এক রোহিঙ্গা যুবক মারা গেছে। আজ (মঙ্গলবার, ৯জুন) সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্তে এ দুর্ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ৩ জন নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থল মাইন বিস্ফোরণে ৩ জন বাংলাদেশি নিহত হয়েছে। আজ (রোববার, ২৪ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বান্দরবানে দুই সন্ত্রাসীকে পুলিশের হাতে সোপর্দ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্র-গুলিসহ ২ সন্ত্রাসীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল (রোববার, ১৯ এপ্রিল) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

মৃত সন্তানের পাশে তিন দিন পাহারা; হাতি দম্পতির নিঃশব্দ শোক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মারাগ্য পাড়া এলাকায় এক হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী হয়েছেন স্থানীয়রা। একটি মৃত বাচ্চা হাতিকে ঘিরে টানা তিন দিন ধরে পাহারা দিয়েছে একটি হাতি দম্পতি, যা এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের ভাষ্য, গত মঙ্গলবার (৩১ মার্চ) সকালে একটি মাছের প্রজেক্ট এলাকায় বাচ্চা হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। সেই সময় থেকেই দুটি পরিণত হাতি মরদেহটির পাশে অবস্থান নেয় এবং কাউকে কাছে ঘেঁষতে দেয়নি। ধারণা করা হচ্ছে, মৃত বাচ্চাটি ওই হাতি দম্পতিরই সন্তান।

নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স: সংস্কারের অভাবে পরিণত হয়েছে মৃতুফাঁদে
সংস্কারের অভাবে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি। ৩৯ বছরের পুরনো জরাজীর্ণ ভবনের ছাদ ও দেয়ালের প্লাস্টার খসে পড়ছে প্রতিনিয়ত। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। চরম ঝুঁকির মধ্যে চিকিৎসাসেবা নিতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ৩ সদস্য আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরাকান আর্মির তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে ওমর মিয়া (২৫) নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আজ (বুধবার, ২৫ জুন) সকাল ১০টায় জারুলিয়া ছড়ি বিওপির ৪৬-৪৭ পিলারের ৪০০ মিটার দুরে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আরাফাতুর রহমান (২২) নামে এক বাংলাদেশি যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ (রোববার, ২২ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি সীমান্তের নোম্যান্সল্যান্ডে এ ঘটনা ঘটে।

বান্দরবানে নির্বিচারে চলছে পাথর উত্তোলন
বান্দরবানের বিভিন্ন উপজেলায় প্রাকৃতিক ঝিরি, ঝর্না থেকে নির্বিচারে পাথর উত্তোলন অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন পাথর উত্তোলনের কোনো অনুমতি না দিলেও স্থানীয় প্রভাবশালীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই কার্যক্রম চালাচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে পাহাড়ের পরিবেশ।