Recent event
নদী দখল
নির্বাচনের আগে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুড়ি; বাস্তবায়নে কচ্ছপ গতি

নির্বাচনের আগে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুড়ি; বাস্তবায়নে কচ্ছপ গতি

রাজধানীকে নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলাই এখন ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীদের প্রধান লক্ষ্য। পানি, গ্যাস, সামাজিক নিরাপত্তা, মশক নিধন, খাল খননসহ সব ধরনের নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার অঙ্গীকার তাদের। তবে, নগরবাসীর অভিযোগ নির্বাচিত হওয়ার পর এসব প্রতিশ্রুতি ভুলে যান তারা। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, এবারের নির্বাচনের পর যদি সংসদ সদস্যরা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করেন, তবে জনপ্রতিনিধিদের ওপর থেকে আস্থা হারাবেন ভোটাররা।

যেখানে ভিড়তো নৌকা; সেখানে এখন বালুর স্তূপ আর স্টেডিয়াম

যেখানে ভিড়তো নৌকা; সেখানে এখন বালুর স্তূপ আর স্টেডিয়াম

সাভারের ভাগলপুরে ধলেশ্বরী নদীর বুক চিরে গড়ে উঠেছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। সরকারি কাগজে যেটি খাসজমি, বাস্তবে স্টেডিয়ামটি বড় অংশই নদীর জমি দখল করে নির্মাণ হয়েছে। সরেজমিনে দেখা গেছে নদীর তীরে নয়, নদী ভরাট করেই গড়ে তোলা হয় স্থাপনা। একসময় যেখানে নৌকা ভিড়তো, সেখানে এখন স্থাপনা আর বালুর স্তূপ।

দখল-দূষণে মৃতপ্রায় নওগাঁর তুলসীগঙ্গা নদী

দখল-দূষণে মৃতপ্রায় নওগাঁর তুলসীগঙ্গা নদী

তুলসীগঙ্গা নদী, যে নদীর খরস্রোতা পানির ধারা একসময় আশপাশের জমিকে করতো উর্বর, জেলেদের জীবিকা নির্বাহ করতো সহজ। আজ সেই নদী হারিয়েছে তার রূপ। নওগাঁ সদর উপজেলার তিলোকপুর ইউনিয়ন থেকে রানীনগর উপজেলার ত্রিমোহনী পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ এই নদী দখল আর দূষণে এখন মৃতপ্রায়।

দেশের নদ-নদী রক্ষায় অন্তর্বর্তী সরকারকে আরও সোচ্চার হওয়ার আহ্বান

দেশের নদ-নদী রক্ষায় অন্তর্বর্তী সরকারকে আরও সোচ্চার হওয়ার আহ্বান

দেশে নদ-নদী রক্ষায় অন্তর্বর্তী সরকারকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ আন্দোলন কর্মীরা। বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিদিন যেভাবে নদী দখল হচ্ছে দ্রুত পদক্ষেপ না নিলে আরও সংকুচিত হয়ে পড়বে নদী। এসময় নদীর জীবন সত্তা আইন বাস্তবায়নেরও তাগিদ দেন বিশেষজ্ঞরা।