নদী কমিশন

সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক
কোনো ধরনের সিদ্ধান্ত না জানিয়েই কলকাতায় শেষ হয়েছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক। আজ (শনিবার, ২৩ মে) সন্ধ্যায় শেষ হয় বৈঠকটি। তবে আলোচনার বিষয়বস্তু ও ফলাফল নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হননি কোনোপক্ষই।

হুমকির মুখে সবচেয়ে বড় উন্মুক্ত জলাশয় চলনবিল ও হালতিবিল
হুমকির মুখে রয়েছে দেশের সবচেয়ে বড় উন্মুক্ত জলাশয় নাটোরের চলনবিল ও হালতিবিল। বিলের মাঝে গড়ে তোলা হয়েছে রেস্টুরেন্ট, পার্ক, স্টেডিয়ামসহ সরকারি বিভিন্ন দালান। এ নিয়ে সম্প্রতি জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরকে চিঠি দিয়েছে নদী কমিশন। তবে বিল দু'টি রক্ষায় চলনবিল অঞ্চলকে সংকটাপন্ন ঘোষণার দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর।