
নগদ থেকে বিকাশ, রকেট ও ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম: চালু হলো এনপিএসবি ট্রান্সফার সুবিধা
দেশের ক্যাশলেস লেনদেন ও মোবাইল ব্যাংকিং খাতে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এলো জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ (Nagad MFS new features and updates)। এখন থেকে নগদ অ্যাপ ব্যবহার করে দেশের 'ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ' বা এনপিএসবি (National Payment Switch Bangladesh - NPSB) নেটওয়ার্কের মাধ্যমে যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও রকেটের মতো অন্য সব মোবাইল আর্থিক সেবায় সরাসরি ও নিমেষেই টাকা পাঠানো যাবে (Nagad to Bkash, Rocket and Bank Transfer via NPSB: Charges, Rules and App Update Guide)।

কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনার নতুন নিয়ম জানালো বাংলাদেশ ব্যাংক
ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের ক্ষেত্রে নতুন ও কঠোর নিরাপত্তা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank)। এখন থেকে প্রথমবার কার্ড যুক্ত করে টাকা আনতে গেলে মানতে হবে নির্দিষ্ট কিছু নিয়ম (New Rules for Add Money from Bank Card to MFS)।

বিকাশ-নগদে টাকা পাঠানোর সীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক, লেনদেনে ফিরলো গতি
অবশেষে কাটলো দীর্ঘ ৯৬ ঘণ্টার ভোগান্তি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th National Parliament Election) টাকার অপব্যবহার রোধে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (Mobile Financial Services - MFS) এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা (Internet Banking Service) এর ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে বিকাশ, নগদ ও রকেটে সাধারণ সময়ের মতো স্বাভাবিক লেনদেন করতে আর কোনো বাধা নেই।

৭২ ঘণ্টা বিকাশ, নগদ, রকেটে সর্বোচ্চ লেনদেন ১০০০ টাকার বেশি নয়
আগামী ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বিকাশ, নগদ, রকেটে দৈনিক সর্বোচ্চ ১ হাজার টাকা পিটুপি (P2P) লেনদেন করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিকাশ-নগদ-রকেটে ১ হাজারের বেশি লেনদেন করা যাবে না, নতুন লিমিট ও সময়সূচি দেখে নিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election) উপলক্ষে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের ওপর নজিরবিহীন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। মূলত নির্বাচনের সময় কালো টাকার প্রভাব (Influence of Black Money) এবং ভোটারদের অবৈধভাবে প্রভাবিত করা বন্ধ করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

১ নভেম্বর থেকে বিকাশ-নগদ-রকেটে করা যাবে আন্তঃলেনদেন
দেশে নগদ অর্থের লেনদেন কমাতে জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে ইন্টার-অপারেবল লেনদেন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থায় গ্রাহকরা ব্যাংক থেকে বিকাশ, নগদ, রকেট বা অন্য এমএফএস অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারবেন। তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট হারে ফি দিতে হবে।

নগদ বিক্রির প্রক্রিয়া অবৈধ ঘোষণা; প্রশাসক নিয়োগ শুনানি পর্যন্ত স্থগিত
দেশের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের বিক্রির প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট চেম্বার জজ আদালত। গতকাল (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয়া হয়। আদালতের রায়ে বলা হয়, প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে শুনানি না হওয়া পর্যন্ত সরকারের হাতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই।

নগদে নিয়োগে অনিয়ম: আতিক মোর্শেদ ও তার স্ত্রীকে দুদকের তলব
ডাক বিভাগের মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে গত দুই মাসে বিল ভাউচারের মাধ্যমে প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ যাচাই বাছাই শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (রোববার, ১ জুন) নগদের প্রধান কার্যালয়ে দুদক অভিযান পরিচালনা করে। এছাড়া প্রধান উপদেষ্টার আইসিটি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইয়ের নিয়োগের বিষয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক মো. ইকরাম হোসেন। আতিক ও তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।

দুষ্কৃতকারীরা ফের নগদের নিয়ন্ত্রণ নিয়েছে: বাংলাদেশ ব্যাংক
মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ দুষ্কৃতকারীরা ফের নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে পুনরায় অবৈধ টাকা বা ই-মানি তৈরির আশঙ্কা তৈরি হয়েছে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। আজ (শনিবার, ১৭ মে) মতিঝিলে প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

ডিবি পরিচয়ে নগদের ডিস্ট্রিবিউশন হাউজে ডাকাতি, কোটি টাকা লুট
গাজীপুরে ডিবি পরিচয়ে নগদের এক ডিস্ট্রিবিউশন হাউজে ঘটে গেছে সিনেমার মতো এক ডাকাতির ঘটনা। অস্ত্রের মুখে জিম্মি করে ভল্ট ভেঙে লুটে নেওয়া হয়েছে প্রায় এক কোটি টাকা। পাঁচদিন পার হলেও গ্রেফতার হয়নি কেউ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।

নগদে নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের প্রশাসক বদিউজ্জামান দিদার হামলার শিকার
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সদস্য, বাংলাদেশ ব্যাংকের পরিচালক এবং মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার রাজধানীর বনানী এলাকায় দুর্বৃত্তের দ্বারা সন্ত্রাসী হামলার শিকার হয়ে আহত হয়েছেন। গতকাল (বুধবার, ১২ ফেব্রুয়ারি) বিকেলে অফিস থেকে ফেরার পথে এ হামলার শিকার হন।

নগদের বিরূদ্ধে ২৩শ' কোটি টাকার অনিয়মের খোঁজ পেয়েছে দুদক
মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে দুই হাজার তিনশ' কোটি টাকার অনিয়মের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে অনুমোদনহীন ৬০০ কোটি টাকা ই-মানি এবং তহবিল থেকে এক হাজার ৭০০ কোটি টাকা সড়ানোর প্রমাণ পেয়েছে সংস্থাটি। এর বাইরে নগদের শেয়ার ধারণেও কারসাজির প্রমাণ মিলেছে বলে জানান দুদুক।