বিধানসভা নির্বাচন: মমতার দলের বিপক্ষে বিজেপির হয়ে লড়বেন সেই অভয়ার মা
২০২৪ সালের ৯ আগস্ট। কর্তব্যরত অবস্থায় কলকাতার আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের শিকার হতে হয় এক চিকিৎসক ছাত্রীকে (কল্পিত নাম অভয়া)। ওই ঘটনায় গোটা ভারত জুড়ে আলোড়ন তৈরি হয়। অভিযুক্তদের কঠোরতম শাস্তি প্রদানের দাবিতে আন্দোলন, মিছিল, বিক্ষোভ, প্রতিবাদ, রাত জাগো- একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল।