দোনেৎস্ক

দোনেৎস্কে রাশিয়াকে পেছনে ফেরাতে ইউক্রেনের পাল্টা অভিযান, বাড়ছে বেসামরিক হতাহত
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে রুশ বাহিনী একাধিক বসতি থেকে পিছু হটছে বলে জানিয়েছে ক্রেমলিনপন্থী সামরিক বিষয়ক টেলিগ্রাম চ্যানেল রাইবার। ইউক্রেনের পাল্টা অভিযান অপারেশন ভিভালদির অংশ হিসেবে এ বছর লাইমানের আশপাশে ১৭৫ বর্গকিলোমিটার এলাকা পুনর্দখল করা হয়েছে। এদিকে রুশ হামলায় ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানি এবং যুদ্ধে রুশ সেনাদের হতাহতের সংখ্যা বাড়ছে বলে দাবি করেছে কিয়েভ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘কোস্তিয়ানতিনিভকা এখনো আমাদের হাতে’, দাবি ইউক্রেনের
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ (শনিবার, ৪ জুলাই) শহরটি দখলের রুশ দাবি নাকচ করে তিনি এই মন্তব্য করেন। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফও একই কথা জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।