ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২
ইউক্রেনের পূর্বাঞ্চলের দিনিপ্রোতে রুশ হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। এ সময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘে ইউক্রেনের পক্ষে কথা বলতে নিউইয়র্কে অবস্থান করছেন। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।