দলীয় রাজনীতি

মসজিদকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, মসজিদকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রেখে এর প্রকৃত মর্যাদা সমুন্নত রাখতে হবে। তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর। অতীতে মসজিদকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করা হয়েছিল। মসজিদকে তার প্রকৃত মর্যাদায় ফিরিয়ে আনতে হবে। ইসলাম কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নয়।

রাজনীতি করতে চাইলে শিক্ষকতা ছেড়ে আসতে হবে: ডেপুটি স্পিকার
শিক্ষকদের দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়া নিয়ে কঠোর অবস্থান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, শিক্ষকতা পেশায় থেকে কোনো ধরনের দলীয় রাজনীতি করা যাবে না; রাজনীতি করতে চাইলে আগে শিক্ষকতা ছেড়ে আসতে হবে।

দলীয় রাজনীতির সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই: মামুনুল হক
দলীয় রাজনীতির সঙ্গে হেফাজতে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। আজ (সোমবার, ১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।