
রাজধানীর শপিংমলে জমে উঠেছে ঈদ কেনাকাটা
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে ঈদের কেনাকাটা। রাজধানীর বিভিন্ন শপিংমল ও মার্কেটে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে পছন্দের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছে ক্রেতা ও বিক্রেতারা।

রাজধানীর শপিং মলগুলোতে দেশি-বিদেশি পণ্যের পসরা; জমে উঠেছে ঈদের কেনাকাটা
ঈদ ঘিরে বিভিন্ন মার্কেট ও শপিংমলে বাড়ছে ক্রেতাদের ভিড়। শিশুদের মধ্যে রয়েছে বাড়তি উচ্ছ্বাস। বিপণীবিতানের শিশু কর্ণার প্রাণ ফিরে পেয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পরিবারের ছোট সদস্যদের নিয়ে দোকানে দোকানে ঘুরছেন বাবা-মায়েরা। এছাড়াও মেয়েদের থ্রি-পিস এবং কসমেটিকসের দোকানেও দেখা গেছে ভিড়।

ফেনীতে ১ কোটি ২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ
ফেনীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২ লাখ ৩৩ হাজার ৫০০ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবির ফেনী ব্যাটালিয়ন। গতকাল (শুক্রবার) ও আজ (শনিবার) ছাগলনাইয়া ও পরশুরাম সীমান্তের পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন বিজিবি।