থালাপতির শপথে তৃষা উপস্থিতি আবারও উস্কে দিলো বিয়ের গুঞ্জন
থালাপতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের প্রাণবন্ত উপস্থিতি আবারও উস্কে দিলো দু’জনের বিয়ের গুঞ্জন। থালাপতির স্ত্রী সংগীতা বিবাহবিচ্ছেদের আবেদন করলেও এখনও আসেনি আনুষ্ঠানিক ঘোষণা। তবে তামিলনাডুর নয়া মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিন ছিলেন না স্ত্রী সংগীতা। নির্বাচনে জয়ের পর অভিনেত্রী তৃষা কৃষ্ণান, থালাপতির বাড়িতে যান এমন খবর প্রকাশের পরপরই এ যুগলের বিয়ে নিয়ে চলছে নানা জল্পনা।